অনলাইন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ

নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেমেছে ২৪৫ রানে। এতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। একই ইনিংসে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন নাঈম হাসান।

দিনের শুরুতে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে অধিনায়ক রোস্টন চেজ উইকেট আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের বোলারদের সামনে আর বেশিক্ষণ টিকতে পারেনি ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। বিশেষ করে নাঈম হাসানের স্পিনে দ্রুত ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের চার উইকেটের তিনটিই তুলে নেন এই স্পিনার।

শেষ পর্যন্ত মাত্র ৩২ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ২৪৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল নাঈম হাসান। ৩৩ রান খরচায় চার উইকেট শিকার করেন তিনি। শামার জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করে টেস্টে নিজের ৫০তম উইকেট পূর্ণ করেন নাঈম। বাংলাদেশের দশম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এখন দ্বিতীয় ইনিংসে এই লিড আরও বাড়িয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্য থাকবে স্বাগতিকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে আরও ২ মার্কিন সেনার মৃত্যু, নিহতের সংখ্যা ২৩

১

নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ

২

ইরানের গোপন সামরিক নেটওয়ার্ক, আমদানি ২০০ কোটি ডলারের বেশি অস্ত্র