এস এম সায়েম হোসেন,আদালত প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

 

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, জনস্বার্থে অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকেরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন। আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা খাদেমুল ইসলাম, উপদেষ্টা মদন মোহন ঘোষ, সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, জ্যেষ্ঠ সহসভাপতি তারেক মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু।
গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। তাঁর হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকেরা কর্মসূচি পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

১

জামালপুরে দুর্গাপূজার মহানবমীতে মেয়র প্রার্থী সোহেল রানা খান

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর শাখার উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন

৩

গৌরনদীতে শুভ উদ্বোধন হলো ‘এক কাপ গল্প’ রেস্টুরেন্ট

৪

আশুলিয়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

৫

রাঙ্গাবালীতে অবৈধ ট্রলিং বোটে হুমকিতে সামুদ্রিক মাছ, বন্ধের দাবি জেলেদের

৬