বরিশালের গৌরনদীতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে নতুন রেস্টুরেন্ট ‘এক কাপ গল্প’। আধুনিক ও মনোরম পরিবেশে মানসম্মত খাবার ও আন্তরিক সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) গৌরনদী পৌর ভবন ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটের দ্বিতীয় তলায় রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেল।
এ সময় রেস্টুরেন্টের স্বত্বাধিকারী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
‘এক কাপ গল্প’ রেস্টুরেন্টে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগের সুযোগ থাকছে। আধুনিক সাজসজ্জা ও মনোরম পরিবেশে গ্রাহকদের মানসম্মত খাবার এবং উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের মতে, গৌরনদী শহরের ব্যস্ততার মাঝে এমন একটি মনোরম পরিবেশের রেস্টুরেন্ট চালু হওয়ায় এলাকাবাসী, তরুণ-তরুণী ও পরিবারগুলোর জন্য তৈরি হয়েছে আড্ডা ও খাবারের নতুন একটি ঠিকানা।
রেস্টুরেন্টটি গৌরনদী পৌর ভবন ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। মানসম্মত খাবার ও ভালো সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে ‘এক কাপ গল্প’ স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন