ফজলে এলাহী মাকাম,জামালপুর
২০ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে দুর্গাপূজার মহানবমীতে মেয়র প্রার্থী সোহেল রানা খান

জামালপুরে দুর্গাপূজার মহানবমীতে মেয়র প্রার্থী সোহেল রানা খান

 

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান প্রতিদিন ১০ থেকে ১২ টি করে র্দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মন্ডব গুলোতে আর্থিক অনুদান প্রদান করার পাশাপাশি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজ খবর নিচ্ছেন ।

জামালপুর শহরের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শহরের প্রতিদিন পূজা মন্ডব পরিদর্শন করেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

এ ব্যাপারে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব পৌর মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ সবার আগে বাংলাদেশ ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজায় প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে যুবদল তথা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সেই সাথে নিচ্ছিদ্র নিরাপত্তায় ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজায় সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনের কাজ করার আহ্বান জানান। তিনি আধুনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন মাদক সন্ত্রাস মুক্ত জামালপুর পৌরসভা গড়তে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিল সেচ্ছাসেবকদল নেতা ইকরামূল হক মানিক,যুবদল নেতা মোঃ রতন ,মোঃ ইমরান সহ আরো অনেকে।

পরে পূজা মন্ডবে নিরাপত্তার পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

১

জামালপুরে দুর্গাপূজার মহানবমীতে মেয়র প্রার্থী সোহেল রানা খান

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর শাখার উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন

৩

গৌরনদীতে শুভ উদ্বোধন হলো ‘এক কাপ গল্প’ রেস্টুরেন্ট

৪

আশুলিয়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

৫

রাঙ্গাবালীতে অবৈধ ট্রলিং বোটে হুমকিতে সামুদ্রিক মাছ, বন্ধের দাবি জেলেদের

৬

জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন

৭