1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মৌচাকে গণসমাবেশ

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

সুন্দর, নিরাপদ ও সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের উত্তর মৌচাক এলাকায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ গণসমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. এমারত সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার আনোয়ার।

এ সময় বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ওমর ফারুক, কালিয়াকৈর উপজেলা যুবদলের নেতা আসকর আলী মন্ডল, কালিয়াকৈর উপজেলা তাতীদলের আহ্বায়ক মঈনুল ইসলাম সোহাগ, কালিয়াকৈর উপজেলা যুবদল নেতা মো. আবদুল ওহাব মিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা যেন ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন, সে জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

গণসমাবেশে উত্তর মৌচাক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost