জুলিয়া জাহান
১৬ অগাস্ট ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ইউপি ভবনে আগুন

আশুলিয়ায় ইউপি ভবনে আগুন

ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদের ভবনে আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আধা ঘণ্টার কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে সেখানে থাকা জেনারেটর, হুইলচেয়ার, মশানিধন কেমিক্যাল, ফগার মেশিন ও কাগজপত্র সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষা নয় কর্মের ব্যবস্থা করলেন জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা খান

১

৭ নভেম্বর উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির রচনা প্রতিযোগিতার আহ্বান

২

সুজানগরে বিএনপির সমাবেশে ৭ শতাধিক লোক নিয়ে উপস্থিত সুলতানা রহমান কেয়া

৩

ভোট না দিলে ‘দ্বিতীয় হলোকাস্ট’! নেতানিয়াহুর এআই ছবি ঘিরে তোলপাড়

৪

অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স ২১৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ

৫

স্বাধীন বাংলাবাজার যুব সংগঠনের নতুন কমিটি গঠন সভাপতি নজরুল সম্পাদক রিয়াদ

৬

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

৭