1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

‎কোনাবাড়ীতে ৪৪টি চোরাই মোবাইল ও ২টি ল্যাপটপসহ আটক ২

‎জুয়েল হোসেন, গাজীপুর স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪টি চোরাই মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই ইলেকট্রনিক পণ্য। ‎মঙ্গলবার দুপুরে কোনাবাড়ী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন।

‎পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন মনজুরুল মণ্ডল ও আশিকুর রহমান বিদ্যুৎ। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে চোরাই মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ‎গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টি চোরাই মোবাইল ফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

‎সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন, চুরি ও ছিনতাই হওয়া মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া মালামালের প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

‎তিনি আরও জানান, আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎সংবাদ সম্মেলনে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost