গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪টি চোরাই মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই ইলেকট্রনিক পণ্য। মঙ্গলবার দুপুরে কোনাবাড়ী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন মনজুরুল মণ্ডল ও আশিকুর রহমান বিদ্যুৎ। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে চোরাই মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টি চোরাই মোবাইল ফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন, চুরি ও ছিনতাই হওয়া মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া মালামালের প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}