admin
১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার জনগণের কথা বলতে দিচ্ছে না, তাই রাজপথে নেমেছি: শফিকুর রহমান

সরকার জনগণের কথা বলতে দিচ্ছে না, তাই রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই—এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল মরিচতলা গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে সরকার তাদের কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ কারণে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামার কথাও জানান জামায়াত আমির।

এর আগে তিনি একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় দুই কোটি টাকা আত্মসাৎ, ১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

১

চিকিৎসকদের দক্ষতা ও দেশপ্রেম জাতির গর্ব: স্বাস্থ্যমন্ত্রী

২

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৩

শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক ১

৪

গাজীপুর ১ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল,নগদ অর্থ ও শাড়ি কাপড় বিতরণ

৫

জামালপুরে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেড জিরো ডিসচার্জ ইটিপি প্ল্যান্ট স্থাপন কাজের শুভ উদ্বোধন

৬

চাঁদপুর সদরে ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে মতবিনিময় সভায়,এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

৭