admin
৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৩০

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৩০

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুজন দালালকে আটক করা হয়। উদ্ধার করা রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ৬ জন পুরুষ, ১৭ নারী ও ৭ শিশু রয়েছে।

 

গ্রেপ্তার হওয়া দুই দালাল হলেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার হাবিব উল্লাহর ছেলে মহিবুল্লাহ (২০) ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার আবদুল করিমের ছেলে মো. হুমায়ুন (১৮)।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপ ঘোলারচর ও বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.আছাদুদ জামান চৌধুরী বলেন, একটি মানব পাচার চক্রের সদস্যরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে কিছু লোকজন সংগ্রহ করে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিলেন। বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ খবর পেয়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর ও বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় টহল জোরদার করে। পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নারায়ণ সরকার নয়ন

১

জামালপুরে মৃধাপাড়ায় অনুমোদনহীন ৪ তলা ভবন নির্মাণ বন্ধে পৌরসভার আইনী নোটিশ

২

আশুলিয়ায় দুই কোটি টাকা আত্মসাৎ, ১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

৩

চিকিৎসকদের দক্ষতা ও দেশপ্রেম জাতির গর্ব: স্বাস্থ্যমন্ত্রী

৪

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৫

শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক ১

৬

গাজীপুর ১ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল,নগদ অর্থ ও শাড়ি কাপড় বিতরণ

৭