admin
২১ অক্টোবর ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল—বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।

মঙ্গলবার, ২০ অক্টোবর দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার, ২১ অক্টোবর সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার, সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস, মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর রাজৈর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

সিআইডি সূত্র জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে সিআইডি। প্রশ্নফাঁসের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক সংগঠন গড়তে চান ইশরাক হোসেন

১

হত্যাচেষ্টা মামলা: দিলীপ কুমার আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন

২

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

৩

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

৪

জামালপুরে দুর্গাপূজার মহানবমীতে মেয়র প্রার্থী সোহেল রানা খান

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর শাখার উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন

৬