জুলিয়া জাহান
২০ অগাস্ট ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় আইসক্রিম কারখানায় নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় আইসক্রিম কারখানায় নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কর্তৃক বাগড়া কলোনি, কুসুম্বি, শেরপুর, বগুড়া এলাকায় অবস্থিত “প্রিন্স সুপার আইসক্রিম” কারখানায় অভিযান। ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বুধবার দুপুর ১২.০০ টা থেকে দুপুর ০১.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) আইসক্রিম তৈরিতে ব্যবহার করতে দেখা যায়।
২. খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করতে দেখা যায় ;
৩. অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের “কোন কাপ” প্রস্তুত করতে দেখা যায়।
৪. অনিবন্ধিত অবস্থায় শিশুখাদ্য “আইসক্রিম” প্রস্তুত করতে দেখা যায়;
৫. ফ্রিজে বিপুল পরিমাণ নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি দিয়ে প্রস্তুতকৃত আইসক্রিম পাওয়া যায়।

এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহরাব হোসেন এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোঃ শিহাব উদ্দিন (৪৮) কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি দিয়ে প্রস্তুতকৃত আইসক্রিম বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া, জনাব তাহমিনা আক্তার, দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, শেরপুর, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক সংগঠন গড়তে চান ইশরাক হোসেন

১

হত্যাচেষ্টা মামলা: দিলীপ কুমার আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন

২

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

৩

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

৪