সিহাব আলম সম্রাট স্টাফ রিপোর্টার, রাজশাহী
২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

 

নাটোরে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে নাটোরের বনপাড়ায় অবস্থিত জাহেদা ক্লিনিকের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকাজের বিষয়টি নিশ্চিত করে নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের কিছুটা বেগ পেতে হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তার ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয়দের প্রচেষ্টায় সড়ক পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক সংগঠন গড়তে চান ইশরাক হোসেন

১

হত্যাচেষ্টা মামলা: দিলীপ কুমার আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন

২

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

৩

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

৪

জামালপুরে দুর্গাপূজার মহানবমীতে মেয়র প্রার্থী সোহেল রানা খান

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর শাখার উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন

৬

গৌরনদীতে শà§