অনলাইন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে পাশের চারতলা ভবনেও। ঘন ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বুধবার, ১৪ অক্টোবর, সকাল ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনের পেনসিলিং অংশে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুনের তীব্রতা ও ঘন ধোঁয়ার কারণে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চলছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আসা ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারখানা ও পাশের ভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় দুই কোটি টাকা আত্মসাৎ, ১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

১

চিকিৎসকদের দক্ষতা ও দেশপ্রেম জাতির গর্ব: স্বাস্থ্যমন্ত্রী

২

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৩

শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক ১

৪

গাজীপুর ১ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল,নগদ অর্থ ও শাড়ি কাপ