জুলিয়া জাহান
৩০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে গজারি বনে গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে গজারি বনে গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মশিউর রহমান (৫০) নামে এক গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গজারি বনে এ ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত জিএম গার্মেন্টসের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি গলাচিপা এলাকার গজারি বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা একটি গজারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় অর্ধঝুলন্ত একটি মরদেহ দেখতে পান। এ সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পিবিআইয়ের সহযোগিতায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

১

জামালপুরে দুর্গাপূজার মহানবমীতে মেয়র প্রার্থী সোহেল রানা খান

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর শাখার উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন

৩

গৌরনদীতে শুভ উদ্বোধন হলো ‘এক কাপ গল্প’ রেস্টুরেন্ট

৪

আশুলিয়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

৫