এস এম সায়েম হোসেন,আদালত প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

 

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভয়ভীতিমুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

১

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও লিফলেট বিতরণ

২

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ

৩

গৌরনদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে অংশগ্রহণ করে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম

৫

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

৬

মহালছড়িতে ইউএনও শিবু দাশের অভিযানে ৩১ বস্তা সরকারি গম জব্দ, নিলামে বিক্রি

৭

আমিনপুরে ৯৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট মোরশেদ গ্রেপ্তার

৮