নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভয়ভীতিমুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}