মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর
২২ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

 

চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামে নওমুসলিম এক গৃহবধূকে নির্যাতন করে স্বামীকে তালাক দিতে বাধ্য করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার সমাধানে উদ্যোগ নিয়েছে কচুয়া থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ওই গৃহবধূকে প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট যাচাই এবং উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় স্বামীর সংসারে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর ফেসবুক পোস্টে জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ না করলেও সাংবাদিকদের প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে শুরুতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের উদ্যোগে বিষয়টি মীমাংসার পর জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
ওসি তাঁর বক্তব্যে ন্যায়বিচার, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

১

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও লিফলেট বিতরণ

২

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ

৩

গৌরনদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে অংশগ্রহণ করে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম

৫

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

৬

মহালছড়িতে ইউএনও শিবু দাশের অভিযানে ৩১ বস্তা সরকারি গম জব্দ, নিলামে বিক্রি

৭

আমিনপুরে ৯৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট মোরশেদ গ্রেপ্তার </