ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

 

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা কষ্টিপাথরের তিনটি খণ্ডের আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুরইল এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় এসব মূর্তিসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত জগা মাহাতোর ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে ধুরইল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা কষ্টিপাথরের খণ্ডগুলোর মধ্যে একটির ওজন ৪২ দশমিক ৭ কেজি এবং অপরটির ওজন ৩৭ দশমিক ৬ কেজি। মোট তিনটি খণ্ডের ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সঙ্গে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা, নতুন সম্ভাবনার দ্বার খুলছে বাংলাদেশ

১

মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, পরিণতি ভোগ করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২

নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের

৩

রাজউক জোন-২ পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে নোটিশ বাণিজ্যের অভিযোগ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতার আশঙ্কা

৪

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

৫

শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

৬

পাঁচবিবিতে ‎ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল

৭