মোঃ উজ্জ্বল হোসেন শান্ত, ঢাকা।
২৭ অক্টোবর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজউক জোন-২ পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে নোটিশ বাণিজ্যের অভিযোগ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতার আশঙ্কা

রাজউক জোন-২ পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে নোটিশ বাণিজ্যের অভিযোগ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতার আশঙ্কা

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন নির্মাণকে ঘিরে রাজউক জোন-২-এর পরিদর্শক (ইনস্পেক্টর) মেহেদী হাসানের বিরুদ্ধে ‘নোটিশ বাণিজ্যের’ অভিযোগ উঠেছে। একাধিক ভবনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, অর্থের বিনিময়ে নকশাবহির্ভূত ও অনিয়মপূর্ণ ভবন নির্মাণে সহযোগিতা করা হচ্ছে কি না—এ নিয়েও সন্দেহ রয়েছে। ফলে সংশ্লিষ্ট ভবনগুলোতে জোন-২-এর পরিদর্শক মেহেদী হাসানের পরিদর্শন, নোটিশ প্রদান এবং পরবর্তী কার্যক্রম খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে সাংবাদিকরা রাজউক জোন-২-এর পরিদর্শক মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত বক্তব্য না দিয়ে সাংবাদিককে ‘আপনি সরে যান’ বলে স্থান ত্যাগ করতে বলেন বলে অভিযোগ রয়েছে। তার এমন আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে টাকা নেওয়া কিংবা অবৈধ ভবন নির্মাণে সহযোগিতার অভিযোগের বিষয়ে এখনো নিরপেক্ষ তদন্ত বা প্রামাণ্য তথ্য প্রকাশ্যে আসেনি। অভিযোগগুলো সত্য কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, জোন-২-এর পরিদর্শক মেহেদী হাসানের দায়িত্ব পালন, বিভিন্ন ভবনে দেওয়া নোটিশ এবং সংশ্লিষ্ট কার্যক্রম তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সঙ্গে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা, নতুন সম্ভাবনার দ্বার খুলছে বাংলাদেশ

১

মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, পরিণতি ভোগ করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২

নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের

৩

রাজউক জোন-২ পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে নোটিশ বাণিজ্যের অভিযোগ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতার আশঙ্কা

৪

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

৫