জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা কষ্টিপাথরের তিনটি খণ্ডের আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুরইল এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় এসব মূর্তিসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত জগা মাহাতোর ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে ধুরইল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা কষ্টিপাথরের খণ্ডগুলোর মধ্যে একটির ওজন ৪২ দশমিক ৭ কেজি এবং অপরটির ওজন ৩৭ দশমিক ৬ কেজি। মোট তিনটি খণ্ডের ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}