admin
৯ অক্টোবর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।

শুক্রবার, ৯ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।

একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮১ জন। ফলে দেশে নিশ্চিত হাম সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ শিশু।

শিশুদের মধ্যে হাম সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতির চিত্র তুলে ধরছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: প্রধানমন্ত্রী

১

শেখ হাসিনা ও কামালকে ফেরাতে দিল্লির সঙ্গে বৈঠকে চাপ দেবে ঢাকা

২

মহেশপুরের সোলেমানপুর সর্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে ধর্মীয় উৎসবের আমেজ

৩

এডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে ভুল্লী উপজেলায় যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ ও ধানের শীষের প্রচারণা

৪

আশুলিয়ায় নিখোঁজের চার দিন পর ১১ বছরের শিশু উদ্ধার করল পুলিশ

৫

কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ

৬

চাঁদপুর দক্ষিণ সকদি চৌরাস্তা স্বাধীন বাংলা বাজার ক্লাব আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত