আসন্ন উপনির্বাচনের কেন্দ্রীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট হান্নান শাহ।
নির্বাচনী প্রচারের পাশাপাশি তিনি স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহী করতে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন এলাকায় শুভেচ্ছা হিসেবে ফুটবল বিতরণ করেছেন।
জানা গেছে, এই কার্যক্রমে অংশ নিয়ে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ও মাঠে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তরুণদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।
যেসব এলাকায় ফুটবল বিতরণ করা হয়েছেঃ
৫ নং শুখানপুকুরী ইউনিয়নের হাড়ীপুখুরী বাজার এলাকায় স্থানীয় যুব ও ক্রীড়াপ্রেমীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
২ নং বালিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের তুরুকপাতা বাজারের পশ্চিম পাশে অবস্থিত মাদ্রাসা মোড়ে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
৪ নং ওয়ার্ডের বগুলাডাঙ্গী ঢাটির হাট উচ্চ বিদ্যালয় মাঠেও যুবসমাজের উদ্দেশ্যে ফুটবল বিতরণ করা হয়।
এসময় স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণ ও এলাকাবাসী এডভোকেট হান্নান শাহর এই উদ্যোগকে সাধুবাদ জানান।
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই—এমন বার্তা প্রচারের পাশাপাশি তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রমেও অংশ নেন।
মন্তব্য করুন