মোঃ মোস্তাফিজার রহমান আকাশ , সাভার উপজেলা প্রতিনিধি (ঢাকা)
১৬ অক্টোবর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় নিখোঁজের চার দিন পর ১১ বছরের শিশু উদ্ধার করল পুলিশ

 

চার দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় কাটছিল বাবা-মায়ের প্রতিটি মুহূর্ত। কোথায় আছে, কেমন আছে- এমন দুশ্চিন্তায় যখন পরিবারের সদস্যরা দিশেহারা, তখনই স্বস্তি হয়ে আসে পুলিশের তৎপরতা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, যাতায়াতের সূত্র অনুসন্ধান ও পরিবহনশ্রমিকদের সহযোগিতায় অবশেষে নিখোঁজের চার দিন পর সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে ১১ বছরের শিশু মো. ফাহিম হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে গাজীপুর মহানগরীর আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ঢাকার আশুলিয়া থানাধীন ঘোষবাগ বড়বাড়ি ক্যামিকেল মোড় এলাকা থেকে নিখোঁজ হয় ফাহিম। সে সোলায়মান হোসেনের ছেলে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান না পেয়ে ১৪ অক্টোবর আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরপরই শিশুটিকে খুঁজে বের করতে অনুসন্ধানে নামে পুলিশ।

জিডির তদন্তের দায়িত্ব পান আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাহিম। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন। ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, নিখোঁজের পর ফাহিম একটি কাভার্ড ভ্যানে উঠে ওই এলাকা ছেড়ে যায়। পরে বিভিন্ন স্থানে যানবাহন পরিবর্তন করে সে অন্য এলাকায় পৌঁছায়। এই সূত্র ধরে শিশুটির সম্ভাব্য অবস্থান শনাক্তে কাজ শুরু করেন পুলিশ সদস্যরা।

একপর্যায়ে সংশ্লিষ্ট এলাকার পরিবহনশ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে শুক্রবার ভোররাতে আব্দুল্লাহপুর এলাকা থেকে ফাহিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাহিম বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই আমরা তাকে উদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার চলাচলের সূত্র বের করা হয়। পরে বিভিন্ন স্থানে যানবাহন পরিবর্তনের তথ্য ধরে এবং পরিবহনশ্রমিকদের সহযোগিতায় আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। একটি শিশুকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য স্বস্তির।

এদিকে, দীর্ঘ চার দিন পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। সন্তানের নিখোঁজ হওয়ার সময়কার উদ্বেগ ও উৎকণ্ঠার কথা তুলে ধরে বাবা সোলায়মান হোসেন বলেন, ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারিনি। কোথায় আছে, কী অবস্থায় আছে- কিছুই জানতাম না। প্রতিটি মুহূর্ত মনে হয়েছে, কখন ছেলের খোঁজ পাব। পুলিশ আমার ছেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ছেলেকে ফিরে পেয়ে যে কী শান্তি লাগছে, তা ভাষায় বোঝাতে পারব না। আমি পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: প্রধানমন্ত্রী

১

শেখ হাসিনা ও কামালকে ফেরাতে দিল্লির সঙ্গে বৈঠকে চাপ দেবে ঢাকা

২

মহেশপুরের সোলেমানপুর সর্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে ধর্মীয় উৎসবের আমেজ

৩

এডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে ভুল্লী উপজেলায় যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ ও ধানের শীষের প্রচারণা

৪