1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে নদীভাংগন কবলিত মানুষের পাশে ওভা 

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

লালমনিরহাটে দীভাঙন কবলিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আপন গ্রাম প্রগতি (OVA)। সংগঠনটির উদ্যোগে তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় শহরের সার্কিট হাউস রোডে আপন গ্রাম প্রগতি (OVA)-এর কার্যালয়ে পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হারাটি ইউনিয়নের নদীভাঙন কবলিত অসহায় মানুষের মধ্যেও এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, আটা, সয়াবিন তেল ও লবণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন গ্রাম প্রগতি (OVA) লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ও কার্যকরী সদস্য আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য সদস্য।

প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস বলেন, নদী ভাঙন কবলিত হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তার অংশ হিসেবে তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী দুই দিন সদর উপজেলার অন্যান্য ইউনিয়নসহ জেলার ভোটমারী ইউনিয়নেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost