আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ব্যাপক গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন মোঃ নাজির হোসেন স্বপন। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নিজের পরিচয় দিয়ে সব বয়সী লোকজনের সাথে কুশলাদি বিনিময় করছেন। এসময় তিনি নিজেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি প্রতি দিনের ন্যায় গণসংযোগ ও পথসভার অংশ হিসেবে ২১ অক্টোবর বিকেলে ইউনিয়নের পিংড়া, শান্তির বাজার, ধলাইতলী জনতা বাজার, পূর্ব ধলাইতলী বাজার, চৌধুরী বাজার, করবন্দ এলাকার বিভিন্ন লোকালয়ে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তপদার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক জামাল গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ কবির হোসেন, সম্পাদক ডাঃ শাহীন, জেলা তাতীদলের সহ সাংগঠনিক সম্পাদক আবু জাফর জজ, উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লোকমান, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বর সফিকুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিন্টু চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, নাজির হোসেন স্বপন একজন উদীয়মান সমাজসেবক ও বিএনপির আদর্শের একজন রাজনৈতিক কর্মী। বাড়ী ইউনিয়নের মাস্টার বাজার বাকরা গ্রামে। পেশায় একজন ব্যবসায়ী। মাস্টার্স এর পাশাপাশি করেছেন এলএলবি (আইন পেশায় ডিগ্রী)। দির্ঘদিন যাবত মনে লালন করে আসছেন একজন সৎ জনপ্রতিনিধি হয়ে এলাকাবাসীর সেবা করবেন। সে আলোকে ইউনিয়ন ব্যাপি যোগাযোগ রক্ষা করে সামনে এগিয়ে আসছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এলাকার সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছুটে চলেছেন ইউনিয়নের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে, করে আসছেন গণসংযোগ ও পথসভা। ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন।
ক্যাপশনঃ উপাদী দক্ষিণ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে পথ সভায় বক্তব্য রাখেন নাজির হোসেন স্বপন।
মন্তব্য করুন