ঝিনাইদহের মহেশপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীর পূর্ণতিথিতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উপজেলার ৪৬টি পূজামণ্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা।
দুর্গোৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি* এবং পূজারিদের খোঁজখবর নিতে বিভিন্ন মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রঞ্জন কুমার, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর কুমার, শ্রী ভদ্র দাস, শ্রী মিলন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মহেশপুর উপজেলার পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
মন্তব্য করুন