মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর
২৯ অক্টোবর ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

ফরিদগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ মো. শামীম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের সানকিসাইর (শহীদ সৈয়দ নগর) এলাকার উকিল বাড়িতে তাঁর নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একই ব্যাগে পলিপ্যাকে মোড়ানো ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শামীম হোসেন সানকিসাইর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শাহাবুদ্দিন এবং মাতার নাম হাওয়ানুর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) ও ১৯(ক) উপধারায় ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে নির্বাচনী মতবিনিময়

১

ডাকাতিয়া নদীতে বর্জ্য অপসারণ করায় অটোরাইস মিলে পরিবেশ অধিদপ্তরের অভিযান

২

জামালপুরের মেলান্দহ রায়ার বাকাই গ্রামে বাড়ি ঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩

ফরিদগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

৪

চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫

চাঁদপুর ইব্রাহীমপুর কৃষিজমিতে অবৈধ ঝিল এমপি মানিকের নেতৃত্বে উচ্ছেদ

৬

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী