চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ মো. শামীম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের সানকিসাইর (শহীদ সৈয়দ নগর) এলাকার উকিল বাড়িতে তাঁর নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একই ব্যাগে পলিপ্যাকে মোড়ানো ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শামীম হোসেন সানকিসাইর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শাহাবুদ্দিন এবং মাতার নাম হাওয়ানুর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) ও ১৯(ক) উপধারায় ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}