জুলিয়া জাহান
২১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মেশানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি জব্দ করে ধ্বংস

পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মেশানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি জব্দ করে ধ্বংস

রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছ বড় ও সতেজ দেখাতে জেলি মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ঝলমলিয়া হাটে অভিযান চালিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত। অভিযান সূত্রে জানা যায়, হাটে চিংড়ি মাছ সতেজ ও আকারে বড় দেখানোর জন্য তাতে জেলি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অসাধু ব্যবসায়ী মো. আরিফুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পরে আদালত তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং তাঁর কাছ থেকে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে বা মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।জরিমানাপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, “ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তা—সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। খাদ্যপণ্য কেনার সময় ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন

১

মহেশপুরে ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

২

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

৩

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

৪