admin
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়।

সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ সময় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের

১

রাজউক জোন-২ পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে নোটিশ বাণিজ্যের অভিযোগ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতার আশঙ্কা

২

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

৩

শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

৪

পাঁচবিবিতে ‎ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল

৫

কালিয়াকৈরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে এবারো প্রধান আলোচিত সম্ভাব্য  চেয়ারম্যান প্রার্থী স্বপন মাহমুদ

৭

মহেশপুরে ঘোষপুর ভাঙা রাস্তা মেরামতে ৫ গাড়ি ইট দিলেন বিএনপি নেতা হাজী আমিনুর রহমান

৮