admin
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা, চলছে ঢাকা-দিল্লি যোগাযোগ

নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা, চলছে ঢাকা-দিল্লি যোগাযোগ

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক ধারায় ফেরাতে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী নভেম্বরের দ্বিতীয়ার্ধে সফর আয়োজনের সম্ভাব্য তারিখ নিয়ে দুই পক্ষ আলোচনা করছে। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে আগস্টে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই সফর আর হয়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া নানা টানাপোড়েনের মধ্যেই নতুন করে সফরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশ নেননি। এরপরই নভেম্বরের সম্ভাব্য সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দেশের আলোচনায় শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার প্রত্যর্পণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা এ বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে চাইছে। অন্যদিকে, নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও ভবিষ্যৎ সম্পর্ককে সামনে রেখে আলোচনার কথা বলছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশই সম্পর্কের বিভিন্ন জটিলতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছে। এখন দেখার বিষয়, নভেম্বরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ শেষ পর্যন্ত চূড়ান্ত হয় কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলা? মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী প্রস্তুত

১

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় আলমগীর হোসেন, তৃণমূলে বাড়ছে সমর্থন

২

ভিক্ষা নয় কর্মের ব্যবস্থা করলেন জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা খান

৩

৭ নভেম্বর উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির রচনা প্রতিযোগিতার আহ্বান

৪

সুজানগরে বিএনপির সমাবেশে ৭ শতাধিক লোক নিয়ে উপস্থিত সুলতানা রহমান কেয়া

৫

ভোট না দিলে ‘দ্বিতীয় হলোকাস্ট’! নেতানিয়াহুর এআই ছবি ঘিরে তোলপাড়

৬

অক্টোবরà