মোঃ উজ্জ্বল হোসেন শান্ত, ঢাকা।
২৬ অক্টোবর ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায়

 

ঢাকা মহানগর উত্তর যুবদলের আগামী কমিটিতে বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তাঁর সমর্থক ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী কমিটিতে আলমগীর হোসেনকে যথাযথ মূল্যায়ন করা হবে।

আলমগীর হোসেন বিমানবন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর সমর্থকদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে অবস্থান তৈরি করেছেন বলে জানান তাঁর অনুসারীরা।

সমর্থকদের মতে, আলমগীর হোসেন একজন কর্মীবান্ধব ও অভিজ্ঞ সাংগঠনিক নেতা। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে তাঁকে আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তারা।

তাদের প্রত্যাশা, ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠনের সময় ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে। সেই বিবেচনায় আলমগীর হোসেনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন তাঁর সমর্থকরা।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—ঢাকা মহানগর উত্তর যুবদলের আগামী কমিটিতে যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে আলমগীর হোসেন যথাযথ মূল্যায়ন পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে সফিপুর আনসার ও ভিডিপি একাডেমি কার্যক্রম পরিদর্শনে বিদেশি রাষ্ট্রদূতগণ

১

রাজশাহীর দুর্গাপুরে জিয়া পরিষদের দুই শাখার নতুন কমিটি গঠন

২

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায়

৩

ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলা? মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী প্রস্তুত

৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় আলমগীর হোসেন, তৃণমূলে বাড়ছে সমর্থন

৫

ভিক্ষা নয় কর্মের ব্যবস্থা করলেন জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা খান

৬

৭ নভেম্বর উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির রচনা প্রতিযোগিতার আহ্বান

৭

সুজানগরে বিএনপির সমাবেশে ৭ শতাধিক লোক নিয়ে উপস্থিত সুলতানা রহমান কেয়া

৮