জুলিয়া জাহান
২০ অগাস্ট ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি জব্দ

চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি জব্দ

রাজশাহীর পুঠিয়ায় চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (১৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কাউন্সিল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর দোকান থেকে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা বলেন, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ভেজাল উপাদান মিশিয়ে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। খাদ্যে ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন

১

মহেশপুরে ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

২

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

৩

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

৪

মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

৫

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

৬

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পর