গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মান্নান প্লাজার চন্দ্রা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কথিত অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জন নারী ও ২৮ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দুপুর আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যেখানে এ ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালিত হবে, সেখানে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন