জুলিয়া জাহান
১২ অগাস্ট ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আব্দুল্লাপুরের ‘নিউ রংধনু’ হোটেলে ডিবির অভিযান, আটক নারী-পুরুষ

আব্দুল্লাপুরের ‘নিউ রংধনু’ হোটেলে ডিবির অভিযান, আটক নারী-পুরুষ

সোমবার আনুমানিক ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি করে সন্দেহজনকভাবে অবস্থানরত বেশ কয়েকজন নারী ও পুরুষকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডিবি পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

১

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও লিফলেট বিতরণ

২

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ

৩

গৌরনদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে অংশগ্রহণ করে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম

৫

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

৬