সোমবার আনুমানিক ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি করে সন্দেহজনকভাবে অবস্থানরত বেশ কয়েকজন নারী ও পুরুষকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডিবি পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}