ফজলে এলাহী মাকাম,জামালপুর
২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার সকালের জেলা প্রশাসন ও বিআরটিএ জামালপুর সার্কেল এর আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলার কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এর সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী,সড়ক ও জনপদ জামালপুরে নির্বাহী প্রকৌশলী জাকির আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, বিআরটিএ জামালপুরের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: আনোয়ারুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ফুটপাত দখল অবৈধ ভটভটি, নছিমন যানবাহন চলাচল বন্ধ প্রশিক্ষিত লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো, সড়ক আইন মেনে চলে নির্দিষ্ট পরিসীমা গতিতে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতন হওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ

১

মাধবপুরে পুলিশের অভিযানে ১০৪ পিস ‘স্কুপ’ উদ্ধার, তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

২

আনসার-ভিডিপির প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় মাইলফলক; প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স অর্জন

৩

মহেশপুরে মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড

৪

​শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুজাম্মেল খানের পরিচিতি ও প্রত্যাশা

৫

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৬

জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৭

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান পà