নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার সকালের জেলা প্রশাসন ও বিআরটিএ জামালপুর সার্কেল এর আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলার কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এর সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী,সড়ক ও জনপদ জামালপুরে নির্বাহী প্রকৌশলী জাকির আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, বিআরটিএ জামালপুরের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: আনোয়ারুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ফুটপাত দখল অবৈধ ভটভটি, নছিমন যানবাহন চলাচল বন্ধ প্রশিক্ষিত লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো, সড়ক আইন মেনে চলে নির্দিষ্ট পরিসীমা গতিতে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতন হওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।
মন্তব্য করুন