বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলি করে হত্যাচেষ্টার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট—সিএমএম আদালতে এ রিমান্ডের আবেদন জানান উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক—এসআই মো. সুমন মিয়া।
মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আজ দুপুরে আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
তবে রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আদালতের শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
মন্তব্য করুন