1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বগুড়ার মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

বগুড়া মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ধানসিঁড়ি রেস্টুরেন্টে প্রেসক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক এম আজাদ খান, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক রেদোয়ান আহম্মেদ রাব্বী, কোষাধ্যক্ষ আসাদুল্লাহসহ কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost