জুলিয়া জাহান
৯ অগাস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্দেশে ১৪০ কোটি টাকার রাস্তা প্রশস্তকরণে কাজ শুরু

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্দেশে ১৪০ কোটি টাকার রাস্তা প্রশস্তকরণে কাজ শুরু

ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনায় প্রথম ধাপে ১২টি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সরকারের রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি)-এর আওতায় বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পকে জেলার যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দিনাজপুর এনএইচডব্লিউ–খোচাবাড়ী জিসি হয়ে নারগুন ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, গোবিন্দনগর সমবায় মার্কেট–মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, রুহিয়া সিনেমা হল ১১ মাইল এনএইচডব্লিউ –দেবীপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, ঠাকুরগাঁও–আটোয়ারী আরএন্ডএইচ (রুহিয়া)–রামনাথহাট জিসি সড়ক, রামনাথ জিসি–লাহিড়ী জিসি সড়ক, বালিয়া ইউনিয়ন পরিষদ –সাবদালহাট সড়ক, পল্লী বিদ্যুৎহাট–রুহিয়া ইউনিয়ন পরিষদ সড়ক প্রশস্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলের আড়ালে মাদক ও দেহব্যবসার অভিযোগ

১

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

২

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও লিফলেট বিতরণ

৩

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ

৪

গৌরনদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৫