জুলিয়া জাহান
২৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে নদীভাংগন কবলিত মানুষের পাশে ওভা 

লালমনিরহাটে নদীভাংগন কবলিত মানুষের পাশে ওভা 

লালমনিরহাটে দীভাঙন কবলিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আপন গ্রাম প্রগতি (OVA)। সংগঠনটির উদ্যোগে তিন দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় শহরের সার্কিট হাউস রোডে আপন গ্রাম প্রগতি (OVA)-এর কার্যালয়ে পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হারাটি ইউনিয়নের নদীভাঙন কবলিত অসহায় মানুষের মধ্যেও এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, আটা, সয়াবিন তেল ও লবণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন গ্রাম প্রগতি (OVA) লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ও কার্যকরী সদস্য আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য সদস্য।

প্রতিষ্ঠাতা সভাপতি উপেন্দ্র নাথ দাস বলেন, নদী ভাঙন কবলিত হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তার অংশ হিসেবে তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী দুই দিন সদর উপজেলার অন্যান্য ইউনিয়নসহ জেলার ভোটমারী ইউনিয়নেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন বিশ্বাস

১

উপাদী দক্ষিণে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাজির হোসেন স্বপনের গণসংযোগ ও পথ সভা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

৩

বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত

৪

মাগুরা বাস টার্মিনালে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

৫

জামালপুর সীমান্তে মদ, ইয়াবা ও হেরোইন উদ্ধার, আটক ১

৬