পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা মৎস্যজীবী দলের সাতটি সাংগঠনিক ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহেরচর নতুন বাজারে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর নতুন বাজারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্যজীবী দলের মো. হিরন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান অরুন মীর, সদস্যসচিব মো. নিয়াজ আকন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বশার হাওলাদার, মো. শামিম ফকির রাঙ্গাবালী উত্তর ইউনিয়ন মৎস্যদলের সভাপতি, মো৷. মো. হিরুন সিকদার রাঙ্গাবালী উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপজেলার সাতটি সাংগঠনিক ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতারা।
সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
মন্তব্য করুন