জুলিয়া জাহান
১১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে স্কুলের খেলার মাঠ দখলের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

বাকেরগঞ্জে স্কুলের খেলার মাঠ দখলের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

মঙ্গলবার সকালে কলসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘খেলার মাঠ দখলমুক্ত চাই’, ‘প্রতিভা বিকাশে মাঠ চাই’ এবং ‘অবৈধ দখলদারদের আস্তানা ভেঙে দাও’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, কলস কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল প্রিতম ও ববিতা মুখার্জী গং জাল দলিল করে রাতের আঁধারে বাঁশ ও টিনদিয়ে বেড়া দিয়ে স্কুলের মাঠ পুকুর ও শহীদ মিনার এর জায়গা অবৈধ ভাবে দখল করছে। কেউ কেউ মাঠের জায়গায় অবৈধভাবে মার্কেট বা ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

বক্তাদের প্রধান দাবী শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত: মাঠ না থাকায় শিক্ষার্থীরা টিফিনের সময় বা খেলাধুলার ক্লাসে কোনো ধরনের শারীরিক কসরত করতে পারছে না, যা তাদের মানসিক বিকাশে বড় অন্তরায়।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা: বক্তারা অনতিবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাঠ দখলমুক্ত করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও বড় ধরনের কঠোর কর্মসকর্মসূচি গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

১

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও লিফলেট বিতরণ

২

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ

৩

গৌরনদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪