জুলিয়া জাহান
২ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবি উপজেলায় ১০ হাজার পরিবার পেল স্বল্পমূল্যে চাল

পাঁচবিবি উপজেলায় ১০ হাজার পরিবার পেল স্বল্পমূল্যে চাল

স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১০ হাজার ২২৪টি দরিদ্র ও অসহায় পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে।

উপজেলার ১৬টি বিক্রয় কেন্দ্রে একযোগে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালী বাগ মোড়ে চাল বিতরণ করা হয়।

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রশিদ মন্ডলের পক্ষে অনুমতিক্রমে সুলতান মাহমুদ উপকারভোগী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা কেরামত হোসেন ও যুবদল নেতা কারিমুল হোসেন উপস্থিত ছিলেন।
পাঁচবিবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, উপজেলার ১৬টি পয়েন্টে মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে।

কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে জন্য প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকেও বিতরণ কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

চাল নিতে আসা উপকারভোগীরা জানান, বাজারের তুলনায় অনেক কম দামে চাল পাওয়ায় স্বল্প আয়ের পরিবারগুলো বেশ উপকৃত হচ্ছে। এ কর্মসূচি তাদের খাদ্য ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

১

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

২

মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

৩

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

৪

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ

৫