জুলিয়া জাহান
১৫ অগাস্ট ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১ টি বিশেষ অভিযানে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

আজ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রাম হতে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত এস্কাফ সিরাপ এর আনুমানিক বাজার মূল্য ৩৭,২০০/- (সাঁইত্রিশ হাজার দুইশত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

১

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

২

মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

৩

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

৪

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ

৫

হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ