জুলিয়া জাহান
১৪ অগাস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির হাঁস পালনের ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির হাঁস পালনের ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ​নিহত শিশুরা হলো—আদমপুর গ্রামের মোঃ রাজুর আড়াই বছর বয়সের শিশু কাওসার এবং একই গ্রামের মোঃ সানাউল্লাহর ৪ বছর বয়সের শিশু মোঃ নূর হোসেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় পরিবারের লোকজনের অগোচরে জোড়া দুই শিশু বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য গর্ত করে রাখা জমানো পানিতে পড়ে যায়। দীর্ঘদিন তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের ওই গর্তের পানি থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।​এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ বলেন এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

১

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

২

মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

৩

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

৪

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ