জুলিয়া জাহান
৯ অগাস্ট ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক দুই

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে গেছে মূলহোতা ‘খান সাহেব’।

শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় এই অভিযান চালায় র‌্যাব-৫। গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে জাল টাকা ছাপানোর তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তৌসিকুল ইসলাম তোসিফ(৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলীকে(৩২)।

র‌্যাব জানায়, অভিযানের সময় মূলহোতা ‘খান সাহেবকে’ আটক করতে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, র‌্যাবের অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যান তিনি। তবে টাকার পরিমান তাৎক্ষনিক জানাতে না পারলেও র‌্যাব জানায়, অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং এবং দুটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। চক্রটির বিষয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

১

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

২

মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

৩

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

৪

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ

৫

হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ

৬