জুলিয়া জাহান
১৫ অগাস্ট ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর মো. এরশাদ উল্লাহ পাটোয়ারী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত এরশাদ উল্লাহ পাটোয়ারী হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মধ্য মেনাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত চাঁন বাক্স পাটোয়ারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে বাড়ির পাশে থাকা পুকুরে গোসল করতে যান এরশাদ উল্লাহ পাটোয়ারী। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুকুরের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে লিডার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার ফাইটার মোহাম্মদ তামজিদুল মিনা ও ফায়ার ফাইটার আনোয়ার হোসেন পারভেজ ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে এরশাদ উল্লাহ পাটোয়ারীর মরদেহ উদ্ধার করা হয়।

পরে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে মরদেহটি নিহতের বড় ভাই মো. শহিদ উল্লাহ পাটোয়ারী ও মো. অলিউল্লা পাটোয়ারীর কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

১

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও লিফলেট বিতরণ

২

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ

৩

গৌরনদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে অংশগ্রহণ করে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম

৫

মাগুরায় যুবদল নà§